মৌলভীবাজারে বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১১ AM

মৌলভীবাজারে বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৫ ০৮:৩৩:২৮ AM

মৌলভীবাজারে বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও প্রোক্লেমেশন অব জুলাই বাস্তবায়নে ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (১০ জানুয়ারী) বিকাল ৩টায় শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের সিনিয়র প্রতিনিধি শাহ মিসবাহ’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী কমিটির সদস্য ইব্রাহিম নিরব ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সল হোসাইন, সিলেট জেলার সাবেক প্রধান সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম ও শুভাকাঙ্ক্ষী এহসানুল হক জাকারিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি জাকারিয়া ইমন, তানজিয়া শিশির ও মাদ্রাসা শিক্ষার্থীর পক্ষে মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের প্রতিনিধি সামায়েল রহমান, রুহুল আমিন, ইমাজ উদ্দিন, জাকারিয়া আহমদ, সুমি চৌধুরী, আবু হানিফা, তোফায়েল আহমদ প্রমুখ।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা যোগ দেয় এবং অনুষ্ঠান পরবর্তী সময়ে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ