মৌলভীবাজারের মেয়ে শেফা যু ক্ত রা ষ্ট্রে র নিউজার্সির ডে পু টি মেয়র
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ AM

মৌলভীবাজারের মেয়ে শেফা যু ক্ত রা ষ্ট্রে র নিউজার্সির ডে পু টি মেয়র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৯:৩৮:১৫ AM

মৌলভীবাজারের মেয়ে শেফা যু ক্ত রা ষ্ট্রে র নিউজার্সির ডে পু টি মেয়র

ছবি : সংগৃহীত


বাংলাদেশি বংশোদ্ভূত শেফা উদ্দিন যুক্তরাষ্ট্রের নিউজার্সির সমারসেট কাউন্টিতে অবস্থিত ফ্র্যাঙ্কলিন সিটির (টাউনশিপের) ডেপুটি মেয়র হয়েছেন।গত ৭ জানুয়ারি অনাড়ম্বর অনুষ্ঠানে সমারসেট কাউন্টির নির্বাহী কর্মকর্তা (সারোগ্যাট) বার্নিস টিনা জাল্লো তাঁর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রশাসনে আপন যোগ্যতায় বাংলাদেশি প্রজন্মের উত্থানের আরেকটি ঘটনা ঘটল।

এর আগে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন শেষে গত নির্বাচনে সেই সিটির মেয়রের সমপর্যায়ের ভোটে ‘কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ হিসেবে বিজয়ী হন ড. নীনা আহমেদ। শেফা উদ্দিন ফ্রাঙ্কলিন সিটির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২ সালে।

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা থেকে যুক্তরাষ্ট্রে এসে নিউজার্সিতে বসতি গড়েছেন শেফা উদ্দিনের মা-বাবা। সেখানেই জন্মেছেন শেফা এবং লেখাপড়াও করেছেন একই সিটিতে। সিটি কাউন্সিলম্যানের দায়িত্ব যথাযথভাবে পালন করায় পুরো সিটি কাউন্সিলের সভায় শেফা উদ্দিনকে ডেপুটি মেয়র হিসেবে নিয়োজিত করা হয়। এ বছরের ডিসেম্বর পর্যন্ত পুরো বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ