রাজনগরে হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালিত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

রাজনগরে হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৫ ১১:৪৭:০১ পূর্বাহ্ন

রাজনগরে হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালিত

ছবি : সংগৃহীত


রাজনগরে হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে ১৩২ জন শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ২৭ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

শনিবার ১১ জানুয়ারি সকালে রাজনগর উপজেলার মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

হীড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী ও রীতা মন্ডলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলম, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, রাজনগর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তোফায়েল আহমদ, প্রাক্তন অধ্যক্ষ মো. ইকবাল, হীড বাংলাদেশের সহকারী পরিচালক (অপারেশন) রানা বণিক, সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স) অদ্বৈত বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান শেষে ১৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ ২৭ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস