শেরপুরের মাছের মেলায় আড়াই লক্ষ টাকার বাঘাইড় মাছ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ AM

শেরপুরের মাছের মেলায় আড়াই লক্ষ টাকার বাঘাইড় মাছ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ০৯:৪৪:৫৬ AM

 শেরপুরের মাছের মেলায় আড়াই লক্ষ টাকার বাঘাইড় মাছ

ছবি: নিজস্ব


পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে তিন দিন ব্যাপী শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলায় দেশীয় নানা প্রজাতির ফরমালিনমুক্ত মাছ নিয়ে দোকান বসান বিক্রেতারা।

 মূল মেলা শুরু হবে ১৩ জানুয়ারি এবং ১৪ জানুয়ারিও চলবে।মাছ কিনতে মেলায় ভিড় করেন ক্রেতারা। পৌষ সংক্রান্তি উৎসবে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পিঠা ও খাবার তৈরির বড় অংশই হয় মেলার মাঠ দিয়ে।

সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীর তীরে প্রায় দুইশ বছর ধরে চলছে এ মেলা। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে মাছ নিয়ে যান বিক্রেতারা।

মেলায় ৫০০ টাকা থেকে আড়াই লক্ষ টাকা মূল্য পর্যন্ত আঁকা হয়েছে দাম।বিভিন্ন স্থান থেকে মাছ নিতে আসা কয়েকজন ক্রেতা জানান, দেশীয় প্রজাতির মাছ কিনতে তারা মেলায় এসেছেন। তবে মাছের দাম এবার কিছুটা কম।

মাছ বিক্রেতা  রফিক আলী বলেন, মেলায় নদী ও হাওরের মাছ নিয়ে আসা শিশু-কিশোরসহ নানা বয়সের হাজারো মানুষের ঢল নেমেছে সেখানে। মাছের মেলা বলেই মাছের দিকে জনতার স্রোত।

বিভিন্ন দোকানে নানা আকারের বোয়াল, রুই, কাতলা, চিতল, বাঘাইড় (বাঘ মাছ) নিয়ে বসেছেন বিক্রেতারা। ঐতিহ্যবাহী এ মেলা এখন এলাকার অন্যতম উৎসবে পরিণত হয়েছে।

ক্রেতা রনি মিয়া বলেন, এ মেলা আমাদের এলাকার ঐতিহ্য। আমরা প্রতি বছর অপেক্ষায় থাকি কখন মেলা শুরু হবে। কারণ অনেক দুর্লভ মাছ আছে যা একমাত্র এ মেলায় পাওয়া যায়।

এছাড়া মেলায় বিভিন্ন ধরনের খাবার হোটেল,তিলুয়া-বাতাসা,খৈ-মুড়ি,নানা রকম মৌসুমী ফল,শিশুদের খেলনা, কিশোরী-তরুণীদের প্রসাধনী,শীতের কাপড়-চোপড়, বাঁশ-বেত ও কাঠের তৈরি আসবাবপত্র,ঘর-সংসারের নানারকম মাটির বাসন-কোসন,কাঠের জিনিস,লোহালক্কড়ের সামগ্রীকৃষি যন্ত্রপাতি,হরেকরকম চোখ ধাঁধানো পণ্যের দোকান বসেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ