কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০৯:০৪:২৬ পূর্বাহ্ন

কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুকের সভাপতিত্বে ও কমিটির সদস্য উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খাঁন ও শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, ছাত্র সমন্বয়ক নাহিদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী ও মো. খালেদ পারভেজ বখশ, ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, অনি চৌধুরী। বিএনপি নেতা আব্দুল মোক্তাদির মুক্তার, দেলোয়ার হোসেন, খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু, কাওছার আহমদ বাপ্পু, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী ও জাকির আহমদ, আরমান আহমদ, শেখ বদরুল ইসলাম রানা, আরিয়ান রিয়াদ প্রমুখ।

খেলায় কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শারমিন ফারহানা জেরিনসহ একটি মেডিকেল টিম উপস্থিত ছিলেন। 

টুর্নামেন্টে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৬ জানুয়ারি বিকাল ৩টায় কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস