সংক্রান্তি উপলক্ষে কমলগঞ্জে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাস অনুষ্ঠিত
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ AM

সংক্রান্তি উপলক্ষে কমলগঞ্জে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাস অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ১০:০৪:১৭ AM

সংক্রান্তি উপলক্ষে কমলগঞ্জে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাস অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলিরাস রাসোৎসব অনুষ্ঠিত হয়েছে ।

সড়জমিনে গিয়ে দেখা যায়, ‌তুমুল হৈচৈ, আনন্দ-উৎসাহ, ঢাক-ঢোল, খোল-করতালের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বেলিরাস রাসোৎসব অনুষ্ঠিত হয়। দুই দিন থেকে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে উৎসবের রং ফুটেছে মণিপুরী বাড়িগুলোতে। রাস মণ্ডপে বাহারি রঙে সাজসজ্জা করে প্রস্তুত করা হয়েছে ব্যস্ত শিল্পীরা। নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় বেলিরাস রাসোৎসব। বেলিরাস রাসোৎসবে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোকজন মেতে উঠে এ একদিনের আনন্দ উৎসব।

বেলিরাস রাসোৎসবের উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি মৃনাল সিংহ সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছরের মতো এবছরও উত্তর বালিগাঁও গ্রামের মনিপুরী সম্প্রদায়ের ১১৫তম পৌষ সংক্রান্তি উপলক্ষে বেলিরাস রাসোৎসব অনুষ্ঠিত হয়েছে। বেলিরাস রাসোৎসবে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোকজন মেতে উঠে এ একদিনের আনন্দ উৎসবে।


জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ