৪ কোটি নতুন ভোটার ভোট দিতে পারেননি : টুকু
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ PM

৪ কোটি নতুন ভোটার ভোট দিতে পারেননি : টুকু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ০১:০০:০৩ AM

৪ কোটি নতুন ভোটার ভোট দিতে পারেননি : টুকু

টুকু


দেশের চার কোটি নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। 

মঙ্গলবার (১৩ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

সালাউদ্দিন টুকু বলেন, দেশ হায়েনার কবলে পড়েছে। আজকে মানুষের ভোটাধিকার নেই। প্রায় চার কোটি নতুন ভোটার হয়েছে। তারা কেউ ভোট দিতে পারেননি। চাকরির ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। লেজুড়বৃত্তির প্রশাসন গড়ে তোলা হয়েছে। দেশে আইনের শাসন নেই। মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। একজন প্রধান বিচারপতিকে বিতাড়িত করা হয়েছে। শিক্ষাঙ্গনে অস্থিরতা চলছে। বিরোধী দলের ওপর দমনপীড়ন চলছে। 

তিনি বলেন, এভাবে একটি দেশ চলতে পারে না। এজন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আগামীকাল (বুধবার) চট্টগ্রামে সমাবেশ করা হবে। সেজন্য অনুমতিও নেওয়া হয়েছে। মানুষ দলে দলে সে সমাবেশে যোগ দেবেন। জনগণের দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমেছি। দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ