জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ AM

জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ০৬:৩২:০৭ AM

জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

রাজধানীর গোপীবাগ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ


হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর গোপীবাগ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে পদযাত্রার আয়োজন করা হয়।

সরকার খালেদা জিয়াকে আটক করে রেখেছে বলে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছিল। এরপর বাসায় এনে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, গতকাল রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থায় তাকে রাত ৩টায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

পরীক্ষা-নিরীক্ষার পর খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা

হাসপাতালে নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়েছে। তারপর সোমবার (১২ জুন) রাতেই তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ বাকি পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (১৩ জুন) বেলা পৌনে ১টার দিকে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে এসব কথা বলেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

তিনি ঢাকা পোস্টকে বলেন, কিছুক্ষণ আগে আমি হাসপাতাল থেকে বাসায় এসেছি। ম্যাডামের অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে।

এ বি এম আব্দুস সাত্তার বলেন, সোমবার রাতে হাসপাতালে ভর্তির পর ম্যাডামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রাতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। আজ বাকি পরীক্ষাগুলো করানো হবে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বসে সিদ্ধান্ত নেবেন কীভাবে ওনার পরবর্তী চিকিৎসা হবে।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে বরাবরের মতো তার গৃহকর্মী ফাতেমাসহ দুইজন ব্যক্তিগত কর্মকর্তা আছেন।

সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ