শবে কদরের বিশেষ ৬ ফজিলত
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ PM

শবে কদরের বিশেষ ৬ ফজিলত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ০৫:৩৯:০০ AM

শবে কদরের বিশেষ ৬ ফজিলত

ছবি : সংগৃহীত


 লাইলাতুল কদর বা শবে কদর বছরের শ্রেষ্ঠ রাত। এই রাত হাজার বছরের চেয়ে উত্তম। রমজানের শেষ দশকের কোনো এক রাতে এই পবিত্র রজনী। নির্দিষ্ট করে লাইলাতুল কদর চিহ্নিত করা হয়নি। হাদিস শরিফে এসেছে, ‘তোমরা শেষ দশকের বেজোড় রাতে শবে কদর তালাশ করো।’ (বুখারি, হাদিস : ২০১৭)

বিশুদ্ধ হাদিসে কদরের রাত চেনার বেশ কিছু আলামতের কথা এসেছে।  আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে নবীজি সা. বলেছেন, ‘...ওই রাতের আলামত বা লক্ষণ হলো, রাত শেষে সকালে সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে। কিন্তু সে সময় (উদয়ের সময়) তার কোন তীব্র আলোকরশ্মি থাকবে না (অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে)। (মুসলিম, হাদিস : ১৬৭০; ইসলামিক ফাউন্ডেশন : ১৬৫৫)

শবে কদরের বিশেষ ৬ ফজিলত তুলে ধরা হলো এখানে—

১. এ রাতে আল্লাহ তায়ালা পুরা কোরআন কারিমকে লাউহে মাহফুয থেকে প্রথম আসমানে নাজিল করেন। তাছাড়া অন্য আরেকটি মত আছে যে, এ রাতেই কোরআন নাযিল শুরু হয়। পরবর্তী ২৩ বছরে বিভিন্ন সূরা বা সূরার অংশবিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়।

২. এই এক রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম।

৩. এ রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন এবং তারা সঙ্গে করে দুনিয়ার মানুষের জন্য কল্যাণ, বরকত ও রহমত নিয়ে আসেন।

৪. এই রাত শান্তি বর্ষণের রাত। এ রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আজাব থেকে মুক্তির বাণী শুনায়।

৫. এ রাতের ফাজিলত বর্ণনা করে এ রাতেই একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়। যার নাম সূরা কদর।

৬. এ রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ قَامَ لَيْلَةُ الْقَدْرِ إِيْمَانًا وَّاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

অর্থ : যে ব্যক্তি ঈমান ও সাওয়াব লাভের আশায় কদরের রাতে নফল সালাত আদায় ও রাত জেগে ইবাদত করবে আল্লাহ তার ইতোপূর্বের সকল সগীরা (ছোট) গুনাহ ক্ষমা করেদেন। (বুখারি, হাদিস : ১৯০১; মুসলিম, হাদিস : ৭৬০)

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ন্যায়বি/চারের অপেক্ষায় স্বজনরা
গোলাপগঞ্জে ঝ/টিকা মি/ছিলের প্রস্তুতির অ/ভিযোগে ৫ জন গ্রে/প্তার