মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ট্রা*ফিক মামলা, উল্টোপথে চলার অ*ভিযোগ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ PM

মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ট্রা*ফিক মামলা, উল্টোপথে চলার অ*ভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৬:২৬:৪৫ PM

মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ট্রা*ফিক মামলা, উল্টোপথে চলার অ*ভিযোগ

সংগৃহীত


রাজধানীতে উল্টোপথে বেপরোয়া গতিতে চলার অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ।আজ বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে।এ তথ্য জানিয়ে পুশিলের ট্রাফিক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। গাড়ির নম্বর ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫। চালককে বলা হয়, এভাবে উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সম্পূর্ণ লঙ্ঘন। দুটি মামলা হয়েছে এবং তিন হাজার, তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘রেঞ্জ রোভার’ গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, মন্ত্রীর গাড়ি যখন উল্টোপথে যাচ্ছিল, তখন প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিল। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত ছিলেন।এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন।’

জৈন্তাবার্তা/সুলতানা