সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ PM

সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০২:০৬:১৩ PM

সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু

ছবি : সংগৃহীত


সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৩৪ জন সন্দেহজনক হাম রোগী।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের বৃহস্পতিবারের (৩ সেপ্টেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটির বয়স ১ বছর ১ মাস। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার বাড়ি সিলেটের টুকেরবাজার এলাকায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ১৩৪ জনের মধ্যে ৫১ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৫১ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৪ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ৫ জন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৮ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং ১২ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৪৪৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৯ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৬ জন চিকিৎসাধীন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৭ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেটে ৩৬৩, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে সিলেট বিভাগে মোট ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬২, হবিগঞ্জে ২১, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে। শুধু নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের।

জৈন্তাবার্তা/আরআর