সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে একটি মাংসের দোকানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিনের নেতৃত্বে উপজেলার হাসপাতাল পয়েন্টের কসাইখানায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের আওতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। সৈয়দপুর ইউনিয়ন থেকে আঘাতপ্রাপ্ত একটি গরু জবাই করে বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়। গরু জবাইয়ের ভিডিও পর্যালোচনা করে উপজেলা প্রাণিসম্পদ অফিসার কর্তৃক বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করা হয়। পরীক্ষায় মাংসের মান যথাযথ রয়েছে এবং জীবিত অবস্থায় জবাই করা হয়েছে মর্মে জানান। আঘাতপ্রাপ্ত ও জখম গরু প্রাণিসম্পদ অফিসারের প্রত্যয়ন ও পরীক্ষা ব্যতীত জবাই করায় এবং জানা সত্বেও জবাইকৃত গরু কেনায় মেসার্স ভাই ভাই গোস্তের দোকানকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের আওতায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন জানান, ব্যবসায়ীকে আইন ও সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা, মাংসের দোকানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা/সুলতানা




