বাংলাদেশ থেকে ফেরার পথে এক ভারতীয় নাগরিকের মৃ ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ থেকে ফেরার পথে এক ভারতীয় নাগরিকের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ১০:১২:১৬ অপরাহ্ন

বাংলাদেশ থেকে ফেরার পথে এক ভারতীয় নাগরিকের মৃ ত্যু

সংগৃহীত


বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ভারতে ফেরা হল না গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের। বুধবার (২ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরছিলেন তিনি।

নিহত গৌতম মিস্ত্রি  কলকাতার কল্যাণ নগরের সুরিয়া সেন পালি এলাকার বাসিন্দা।স্ত্রী জাহানারা মিস্ত্রিকে নিয়ে ২২ অগাস্ট (শনিবার) বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বরিশালে আত্মীয় বাড়িতে গিয়েছিলেন গৌতম মিস্ত্রি। 

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দেশে ফেরত যাওয়ার পথে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন এলাকায় অসুস্থ হয়ে পড়েন গৌতম মিস্ত্রি। পরে স্বজনেরা তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফেরদৌস হোসেন খান জানান, এক ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার স্ত্রী বেনাপোল ইমিগ্রেশন দপ্তরে এসেছিলেন। মরদেহ ভারতে পাঠানোর জন্য ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তাকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ভারতে পাঠানোর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক