মৌলভীবাজারে বিআরটিএ’র অভিযান ২০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

মৌলভীবাজারে বিআরটিএ’র অভিযান ২০ হাজার টাকা জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ১১:৫৪:০৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিআরটিএ’র অভিযান ২০ হাজার টাকা জরিমানা

ছবি : সংগৃহীত


ঈদুল আজহার আগে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে মৌলভীবাজারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দূরপাল্লার বিভিন্ন বাসে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. সেলিম হাসান এবং জেলা টাস্কফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমদ বলেন, “ঈদ উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী