কুলাউড়ায় পৃথক দু র্ঘ ট না য় দুইজনের মৃত্যু
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

কুলাউড়ায় পৃথক দু র্ঘ ট না য় দুইজনের মৃত্যু

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৬/২০২৫ ০৬:৫৮:৫২ পূর্বাহ্ন

কুলাউড়ায় পৃথক দু র্ঘ ট না য় দুইজনের মৃত্যু

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় একদিনে পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপরজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

সোমবার (৯ জুন) বিকেলে জয়চণ্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রাজু পাশী (২৭)। তিনি ওই এলাকার উমা পাশীর ছেলে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করে।

অপরদিকে সন্ধ্যায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের আউলি  নামক এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় লিপি বেগম (৩৫) নামে এক নারীকে ধাক্কা দেয় একটি বেপরোয়া অ্যাম্বুলেন্স। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লিপি বেগম রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকার বাসিন্দা। ঈদ উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, লিপির মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী