ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু মিয়া (২৮) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রাজু মিয়া অরফে রাজু ভান্ডারী জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামের দিনমজুর বাবুল মিয়ার পুত্র।
স্থানীয় ইউপি সদস্য কামরুল হাসান ও নিহতের চাচা হেলাল মিয়া জানান- তরুণ ফুটবলার রাজু রাজমেস্তরী কাজ করতো। জাঙ্গিরাই গ্রামে ইমরানুল ইসলামের মালিকানাধীন একটি ভবনে রাজুসহ ২০/২২ জন শ্রমিক ঢালাইয়ের কাজ করছিল। কাজের শেষের দিকে সন্ধ্যার আগে রাজুর হাতে থাকা ভাইব্রেটর (বৈদ্যুতিক কম্পন দন্ড) থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। পথি মধ্যে তার মৃত্যু ঘটে।
জৈন্তাবার্তা / মনোয়ার




