স্বর্ণের দামে নতুন রেকর্ড
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

ভরি ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা

স্বর্ণের দামে নতুন রেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ১১:২৭:৫৭ অপরাহ্ন

স্বর্ণের দামে নতুন রেকর্ড

ছবি : সংগৃহীত


ফের বেড়েছে স্বর্ণের দাম। অতীতের সব রেকর্ড ভেঙে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। এক দিনের ব্যবধানে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ২৬০ টাকা। সোমবার প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্নের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে গতকাল স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকা।

অন্যদিকে, স্বর্ণের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এবারো রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারিত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা