৩ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বি ক্ষো ভ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৩ PM

৩ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০৬:০৭:০৮ PM

৩ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বি ক্ষো ভ

সংগৃহিত


বিএসসি এবং ডিপ্লোমা ডিগ্রীধারীদের দ্বন্দ্ব নিরসনে কমিটি গঠনের প্রতিবাদসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে নগরীর জিরোপয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন প্রকৌশল শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টার মতো সেখানে অবস্থান করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অভ্যুত্থানের মাধ্যমে দেশে কোটা ব্যবস্থার অবসান ঘটেছে। কিন্তু সেই কোটা প্রথা বহাল রাখার দাবি করছে ডিপ্লোমাধারী টেকনিশিয়ানরা। এমনকি দেশকে অস্থিতিশীল করতে সড়ক ও রেল অবরোধ করে জনভোগান্তিও তৈরি করছে তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, বিএসসি এবং ডিপ্লোমাধারীদের দ্বন্দ্ব নিরসনে প্রস্তাবিত ৬ সদস্যের কমিটি বাতিল, সচিবালয়ে উপাচার্যদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণকারীদের বিচার নিশ্চিত ও প্রকৌশলের মতো বিশেষায়িত খাতে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বন্যার ঝুঁ'কিতে সিলেট বিভাগ
গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু