ছাতকে সংবাদকর্মীর বিরুদ্ধে অপপ্রচারঃ লিখিত অভিযোগ দায়ের
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩২ PM

ছাতকে সংবাদকর্মীর বিরুদ্ধে অপপ্রচারঃ লিখিত অভিযোগ দায়ের

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ০৬:০৯:১৭ PM

ছাতকে সংবাদকর্মীর বিরুদ্ধে অপপ্রচারঃ লিখিত অভিযোগ দায়ের

নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে এক সংবাদকর্মীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে ছাতক থানাসহ তিনটি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মোহাম্মদ নাজমুল হাসান জুয়েল (৪৩), জাতীয় দৈনিক যায়যায়দিন এর ছাতক উপজেলা প্রতিনিধি। তিনি অভিযোগে উল্লেখ করেন, উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. দুলু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে হুমকি ধামকি আসছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৭ জুলাই বিকেলে অভিযুক্ত তার ব্যবহৃত ফেসবুক আইডি "Dulu Miha Dulu" থেকে অভিযোগকারীর বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রকাশ করেন, যার ফলে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাতক থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন এবং সুনামগঞ্জের সহকারী পুলিশ কমিশনার শেখ মুরসালিনের কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে, ঘটনায় ছাতকে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর প্রচারণা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. দুলু মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: