ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে শাবি প্রেসক্লাবের ফুলের চারা রোপণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে শাবি প্রেসক্লাবের ফুলের চারা রোপণ

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০৭:৪৭:২১ অপরাহ্ন

ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে শাবি প্রেসক্লাবের ফুলের চারা রোপণ

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে শীতকালীন ফুলের চারা রোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ‘চেতনা ’৭১’-এর পাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

এ সময় উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের উদ্যোগে ফুলের চারা রোপণ একটি অনন্য কর্মসূচি। ক্যাম্পাসের অন্যান্য সংগঠনও এ ধরনের উদ্যোগ নিলে পুরো ক্যাম্পাস ফুলে ফুলে ভরে উঠবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে কাজ করা হচ্ছে।

শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল বলেন, ‘প্রেসক্লাব সবসময় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এ কর্মসূচির আয়োজন। এ ধরনের উদ্যোগে এগিয়ে আসতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনদেরও আহ্বান জানাচ্ছি।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মাসুদ আলম, সহকারী প্রক্টর মো. বেলাল হোসাইন শিকদার, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমান এবং ভূ-সম্পত্তি শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত।

এ ছাড়া শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক, কার্যকরী সদস্য ইকবাল হোসাইন, মাঈন উদ্দিন, নাদির আহমেদসহ প্রেসক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী