জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে খুশি এলাকাবাসী, মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ জানালেন নেতৃবৃন্দ

জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০১:১১:৩৪ পূর্বাহ্ন

জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি উপজেলার সর্বস্তরের মানুষ। এ ঘোষণাকে ঘিরে জৈন্তাপুরজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। একই সঙ্গে একটি আধুনিক ও পরিকল্পিত পৌর জনপদ গড়ে ওঠার স্বপ্ন দেখছেন স্থানীয়রা।

পৌরসভা প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। স্থানীয়দের মতে, তাঁর উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুশ শুক্কুর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব সোহেল আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জামিল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুণুর রশিদ ও যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল থেকে নেতৃবৃন্দ জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণার উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে ভূমিকা রাখায় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ ঘোষণা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে এলাকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে।

স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে জৈন্তাপুরে পরিকল্পিত নগরায়ণের নতুন দিগন্ত উন্মোচিত হবে। উন্নত সড়ক যোগাযোগ, আধুনিক ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগে জৈন্তাপুর একদিন আধুনিক ও পরিকল্পিত পৌর জনপদ হিসেবে গড়ে উঠবে-এমন স্বপ্ন দেখছেন এলাকাবাসী।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী