কাশিমপুর কারাগারে মৃ ত্যু দ ণ্ড প্রাপ্ত আসামির ঝুলন্ত ম রদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগারে মৃ ত্যু দ ণ্ড প্রাপ্ত আসামির ঝুলন্ত ম রদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০৫:১৫:২৬ অপরাহ্ন

কাশিমপুর কারাগারে মৃ ত্যু দ ণ্ড প্রাপ্ত আসামির ঝুলন্ত ম রদেহ উদ্ধার

সংগৃহীত


গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. ফরহাদ (৪১) নামে এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার ভোরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে, রাত ২টার দিকে নিজ সেলের জানালার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন ফরহাদ। মৃত ফরহাদ টাঙ্গাইলের শালিনাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল রাত ২টার দিকে কারাগারের নিজ সেলের জানালার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন ফরহাদ। পরে একই কক্ষে থাকা অন্য এক বন্দি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দায়িত্বে থাকা কারারক্ষীকে খবর দেন। কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটির জেল সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, কী কারণে তিনি কারাগারের ভেতরে এমন ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত করে বিষয়টি ব্যবস্থা নেওয়া হবে। 

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী