মধ্যরাতে বাজারে আ গু ন, পু ড় ল ১৮ দোকানসহ ৫ বসতঘর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

মধ্যরাতে বাজারে আ গু ন, পু ড় ল ১৮ দোকানসহ ৫ বসতঘর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০৪:৫৭:৩২ অপরাহ্ন

মধ্যরাতে বাজারে আ গু ন, পু ড় ল ১৮ দোকানসহ ৫ বসতঘর

সংগৃহীত


পিরোজপুরের নেছারাবাদে বাটনাতলা-রুদ্রপুর বাজারে অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে। গতকাল রোববার রাত ১টার দিকে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের এ বাজারে আগুন লাগে।

স্থানীয় দোকানদার সুদর্শন বড়াল জানান, বাজারের চা বিক্রেতা মাইনুল ইসলামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার বলেন, রাত ১১টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে ছিলেন তিনি। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ফার্মেসিসহ বাজারের অনেক দোকান পুড়ে যেতে দেখেন। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ময়নুল হক রাসেল জানান, খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল জানান, বাজারে প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৮টির মতো প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।

নেছারাবাদ ফায়ার স্টেশনের অফিসার মো. কলীম উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হলেও যোগাযোগব্যবস্থা ও ফেরি চলাচলে সমস্যার কারণে পৌঁছাতে বিলম্ব হয়। ততক্ষণে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী