ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় জগন্নাথপুর ব্র্যাক অফিসের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি সাংবাদিক তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দেবের সঞ্চালনায় সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন ও সার্বিক দিকনির্দেশনা দেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর আব্দুর রহিম এবং জগন্নাথপুর প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী।
সভায় বক্তব্য দেন প্রবাস বন্ধু ফোরামের সহসভাপতি আমিরুন নেছা, যুগ্ম সাধারণ সম্পাদক অশোক রঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক তপন সেন, তথ্য ও প্রচার সম্পাদক বিপ্লব দেবনাথ, সদস্য একা রানী গোপ, ফজর আলী, খালেদা বেগম, জাহেদা বেগম ও আঁখি ধর প্রমুখ। এ ছাড়া স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধি সভায় অংশ নেন।
সভায় নিরাপদ অভিবাসন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা, বিদেশ-ফেরত অভিবাসীদের আর্থসামাজিক উন্নয়ন এবং সমাজে তাঁদের পুনরায় একীভূত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে পরিচালিত ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। প্রকল্পটি বিদেশ-ফেরত অভিবাসীদের আর্থসামাজিক উন্নয়ন ও সমাজে পুনর্বাসন এবং পুনরেকত্রীকরণে কাজ করছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




