গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ AM

গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ০৫:০৩:২৯ PM

গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

সংগৃহীত


​বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ১৩তম মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় গোয়াইনঘাট প্রেস ক্লাব মিলনায়তনে​এসোসিয়েশনের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী। 

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, "প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশে কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কেবল ভালো ফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়, কোমলমতি শিক্ষার্থীদের একজন ভালো ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যত্নশীল হতে হবে।" তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

​আয়োজকরা জানান, এ বছর ১৩তম মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৮৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কঠোর যাচাই-বাছাই ও মেধা তালিকার ভিত্তিতে সর্বমোট ২৫০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১৩৮ জন ট্যালেন্টপুল এবং ১১২ জন সাধারণ গ্রেডে স্থান অর্জন করে।

​অনুষ্ঠান শেষে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্রের পাশাপাশি প্রাইজমানি তুলে দেওয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের নগদ ৪০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের নগদ ৩০০ টাকা করে প্রদান করা হয়।​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা