শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ PM

শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০৯:৩২:১১ PM

শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় ‘শাকসু পুনরুদ্ধার আন্দোলন’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার সদস্যসচিব রিয়াজ রিমন বলেন, ‘শাকসু শিক্ষার্থীদের অধিকার। শাবিপ্রবিতে শাকসু নির্বাচন হতেই হবে। নির্বাচন না দিলে কীভাবে শাকসু আদায় করতে হয়, তা সাধারণ শিক্ষার্থীরা জানে।’

প্রশাসনকে হুঁশিয়ার করে তিনি আরও বলেন, ‘শাকসু দে প্রশাসন, নইলে তোর গদি ধরে টান দিব।’ শাকসু নির্বাচন বন্ধে বিভিন্ন পক্ষের ভূমিকা ছিল বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ক্রীড়া সম্পাদক শাকিল হাসান বলেন, শাকসু নির্বাচন স্থগিত হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে চার সপ্তাহ পর নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলে জানানো হয়েছিল। এখন সেই সময়সীমা শেষ হয়েছে কি না, প্রশাসনের কাছে তা জানতে চান তিনি।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবরার বিন সেলিম বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পাশাপাশি বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের ভোটাধিকার ও প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তিনি দ্রুত শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানান।

স্বতন্ত্র প্যানেলের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া সম্পাদক শাকিল বলেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে রিটের মাধ্যমে নির্বাচন বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।

ছাত্রশক্তির আহ্বায়ক রশিদ আবরার অভিযোগ করে বলেন, প্রশাসন শাকসু নির্বাচন চায় না। শাকসু প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীদের অধিকার, প্রশাসনিক জবাবদিহি এবং বিভিন্ন অনিয়মের বিষয়ে শিক্ষার্থীদের কথা বলার সুযোগ বাড়বে।

ছাত্রশিবিরের অফিস সম্পাদক শাকিল মাহমুদ বলেন, নতুন প্রশাসনের কাছে শিক্ষার্থীরা শাকসু নির্বাচন আয়োজনের প্রত্যাশা করেছিল। কিন্তু নানা অজুহাতে নির্বাচন আয়োজন বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব আরিফুল ইসলাম, বিবিএ বিভাগের শিক্ষার্থী মাহবুবুল ইসলাম পবনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

কর্মসূচি থেকে আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেন। তারা জানান, শাকসু পুনরুদ্ধারের দাবিতে ইতোমধ্যে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়েছে। আগামীকাল দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে। দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে