বাড়িতে ডেকে নিয়ে যুবককে কু পি য়ে হ*ত্যা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কু পি য়ে হ*ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০৯:১৩:২৮ পূর্বাহ্ন

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কু পি য়ে হ*ত্যা

সংগৃহীত


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে।অপরদিকে আটক হওয়া মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘাতক মারুফ বিন হাবিব সন্ধ্যার দিকে আকরামকে তার বাড়িতে ডেকে নেয়। এসময় তার ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করে মরদেহটি বাড়ির আঙিনায় ফেলে রাখে। এ ঘটনার এক’দু ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার ও ঘাতক মারুফ বিন হাবিবকে আটক করে থানায় নিয়ে গেছে৷উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদুল রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় মারুফ বিন হাবিব নামে একজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। সেইসঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো ও মামলার প্রস্তুতি চলছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সেটা এখনো জানা যায়নি।

জৈন্তাবার্তা/ সুলতানা