যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নি হ ত
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ১০:৪৬:২৬ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নি হ ত

সংগৃহীত


রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে মো. ইমরান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া (৩৩) নামের আরেক যুবক গুরুতর আহত হন, তার অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাকারিয়া চিকিৎসাধীন রয়েছেন।নিহত ইমরানের স্ত্রী সোনিয়া খান জানান, রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা ইমরানকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার হাকিম খানের ছেলে।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় জাকারিয়া নামের একজন জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক