জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলা শাখার র‌্যালি ও সমাবেশ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলা শাখার র‌্যালি ও সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০৮:০৮:০৩ অপরাহ্ন

জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলা শাখার র‌্যালি ও সমাবেশ

ছবি:সংগৃহীত


‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সিলেটে র‌্যালি ও সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াতের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল মুহিত দিদার, নিসচা সিলেট জেলা শাখার সহসভাপতি আহমদ জাকারিয়া ও আব্দুর রহমান এবং সদস্য আব্দুল হাছিব ও শরীফ আহমদ।

সমাবেশে বক্তারা বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন ও নিয়মকানুন মেনে চলার কোনো বিকল্প নেই। কাউকে দোষারোপ না করে নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, গাড়ির মালিক, মোটর শ্রমিক, যাত্রী ও পথচারীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তাঁরা আরও বলেন, গাড়ি চালানোর সময় চালকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়কে চলাচলের নিয়মকানুন সম্পর্কে সবার সচেতনতা বাড়াতে হবে। সড়ক দুর্ঘটনা কারও কাম্য নয়। অনেক দুর্ঘটনার পেছনে একাধিক পক্ষের ভূমিকা থাকে। তাই একে অপরকে দোষারোপ না করে প্রত্যেককে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক আবু জাবের ও রাজিব ঘোষ, অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, আইনবিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মাজিদুর রহমান, যুববিষয়ক সম্পাদক জাহেদুল আলম রাফি এবং সদস্য সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, ফুয়াদ বিন রশীদ, আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, শরিফ গাজী ও নূর কালাম প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ