নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সিলেটে র‍্যালি ও সমাবেশ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সিলেটে র‍্যালি ও সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০২:৫৭:৩৬ অপরাহ্ন

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সিলেটে র‍্যালি ও সমাবেশ


‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নগরীর সিটি পয়েন্ট থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিটি পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির ট্রাফিক বিভাগের এডমিন মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নিসচা মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগরের সহ-সভাপতি ডা. মনির চৌধুরী, ডা. লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, দিদার আহমদ, অর্থ সম্পাদক শেখ মো. লায়েক মিয়া, প্রচার সম্পাদক আহসান হাবিব, দপ্তর সম্পাদক মনসুর আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রুনা সুলতানা, কার্যকারী সদস্য শাহীন হোসেন, মোহাম্মদ কয়েছ আহমদ সাগর, মো. সৌরভ হোসেন ডালিম, শমসের আলী, ফয়সাল আহমদ, মোহাম্মদ কামরুজ্জামান, মো. লিটন মিয়া, ইকরামুল হাসান লাহিন, মো. দুদু মিয়া, কুবাদ বক্ত চৌধুরী রুবেল, আনোয়ার হোসেন, মো. দেলোয়ার হোসেন খান, মো. মাসুদ হাসান করিম, মোহাম্মদ জয়নাল আবেদীন, মো. দিলওয়ার হোসেন, মোহাম্মদ শাহেদ আহমদসহ সিএনজিচালিত অটোরিকশার নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন মৃত্যুবরণ করায় দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবি জানিয়েছিল নিসচা। নিসচার দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার এই দিনকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে। সেই থেকে সরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। সরকারের পাশাপাশি নিসচাও মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। নিসচা সিলেট মহানগর মাসব্যাপী সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থী সমাবেশ, বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। কেবলমাত্র সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব।

জৈন্তাবার্তা/আরআর