ছবি:সংগৃহীত
উস্তাজুল উলামা হযরত আল্লামা আব্দুর রহমান ছাহেব বর্নী রহঃ এর স্বহস্তে প্রতিষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা, রহমানিয়া এতিমখানা এবং লিল্লাহ বোর্ডিং-এর এতিমখানা শাখার সরকারি সনদপ্রাপ্তির শুকরিয়া,ছাত্রদের পবিত্র কুরআনের সবক প্রদান,পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় মাদ্রাসা হল রুমে পরিচালনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরিচালনা কমিটির সভাপতি-মাও আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান। প্রধান আলোচক ছিলেন লন্ডন অক্সফোর্ড জামেমসজিদের খতিব মাওলানা হেলাল আহমদ খান।
মাওলানা আব্দুল আলীম ও মাওলানা মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাবিবপুর ও কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, ইসলামিক ফাউন্ডেশন বিয়ানীবাজার এর সুপারভাইজার মাওনানা ময়নুল ইসলাম, জকিগঞ্জের সুপারভাইজার মাও: জাকির হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সুপারভাইজার মাও: শাব্বির আহমদ, মাষ্টার হুসেইন আহমদ, মাও: আব্দুল হামিদ, মাও: আব্দুস সালাম পরিচালনা কমিটি সদস্য আব্দুল করিম।
সভায় বক্তারা রহমানিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং সরকারি স্বীকৃতি ও সনদ পাওয়ায় মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করেন। তারা বলেন, এই সরকারি সনদের মাধ্যমে অবহেলিত ও এতিম শিশুদের কল্যাণে মাদ্রাসার সেবামূলক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। বক্তারা মাদ্রাসার সার্বিক অগ্রগতি ও শিক্ষার মান উন্নয়নে পরিচালনা কমিটির অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।আলোচনা সভা শেষে হিফজ বিভাগের নতুন ছাত্রদের পবিত্র কুরআনের আনুষ্ঠানিক সবক প্রদান করা হয়।
শিক্ষকমণ্ডলী অত্যন্ত গুরুত্ব ও স্নেহের সাথে ছাত্রদের হাতে পবিত্র কুরআন তুলে দিয়ে তাদের হিফজ যাত্রার শুভ সূচনা করেন।সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি এবং এতিমখানার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




