বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সিলেট মহানগর কমিটি গঠন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৭ AM

সভাপতি ফুয়াদ বিন রশীদ, সাধারণ সম্পাদক শরীফ গাজী

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সিলেট মহানগর কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ১২:১৫:৩২ AM

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সিলেট মহানগর কমিটি গঠন

ছবি:সংগৃহীত


বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের (বিএসএলঐএফ) সিলেট মহানগর কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি নগরীর জিন্দাবাজারস্থ রাজবাড়ি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফুয়াদ বিন রশীদ এবং সঞ্চালনা করেন মো. শরীফ গাজী।

গঠিত কমিটিতে ফুয়াদ বিন রশীদকে সভাপতি এবং মো. শরীফ গাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বাদশা গাজী, মোহাম্মদ আঙ্গুর মিয়া ও সিদ্দিক আহমেদ।

এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সামসুদ্দিন আহমদ ও শহিদুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদ আলম, সহ-সাধারণ সম্পাদক রাজন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাফি উদ্দিন ফাহিম, অর্থ সম্পাদক মো. নির্জন আমিন, মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া জামান, তথ্য ও গবেষণা সম্পাদক ফাতেমা সুলতানা অন্যা, সংস্কৃতি সম্পাদক অজয় চক্রবর্তী, সহ-সংস্কৃতি সম্পাদক সজল দেবনাথ, প্রচার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ এবং সদস্য আজিজুল ইসলাম ও শেখ নাজমুল হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিগগিরই আরও সদস্য অন্তর্ভুক্ত করে মহানগর কমিটি সম্প্রসারণ করা হবে।

এতে আরও বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় পর্যায়ক্রমে কমিটি গঠন কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহীদের সংগঠনের কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. কুতুব উদ্দিন বলেন, সৎ, নিষ্ঠাবান, সাহসী, শিক্ষিত, মানবিক ও সাংবাদিকবান্ধব ব্যক্তিদের নিয়েই সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে এবং তারাই সংগঠনের সদস্য বা বিভিন্ন পর্যায়ের কমিটিতে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ