সিলেটে বাড়ছে হা'মের প্র'কোপ, হাসপাতালে আরও ১৫১ জন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ PM

সিলেটে বাড়ছে হা'মের প্র'কোপ, হাসপাতালে আরও ১৫১ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০২:০৪:০৩ PM

সিলেটে বাড়ছে হা'মের প্র'কোপ, হাসপাতালে আরও ১৫১ জন

ছবি : সংগৃহীত


সিলেট বিভাগে হা'মের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ জন। সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪২১ জন সন্দেহজনক হা'ম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো নিশ্চিত হা'ম রোগী শনাক্ত হয়নি এবং এই সময়ে নিশ্চিত হা'ম বা সন্দেহজনক হা'ম রোগে কারো মৃ'ত্যু'র খবর পাওয়া যায়নি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৬ জন রোগী ভর্তি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪২১ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ১৪৯ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৮ জন। এছাড়া সুনামগঞ্জে ৪০ জন, মৌলভীবাজারে ২৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আটজন রোগী ভর্তি আছেন।

অন্যান্য হাসপাতালের মধ্যে নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন, ফেঞ্চুগঞ্জে দুইজন, জকিগঞ্জে একজন, কোম্পানীগঞ্জে তিনজন, বিয়ানীবাজারে পাঁচজন, গোলাপগঞ্জে ছয়জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হা'ম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত রোগীদের মধ্যে দুইজন রুবেলা রোগীও রয়েছেন।

এদিকে জেলা ভিত্তিক হিসাবে সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত সিলেটে ৬০ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃ'ত্যু হয়েছে। নিশ্চিত হা'ম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজন মা'রা গেছেন। সব মিলিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃ'ত্যু'র সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ধানের গোলায় ফে'নসি'ডিলের আড়ৎ!
সিলেটে বাড়ছে হা'মের প্র'কোপ, হাসপাতালে আরও ১৫১ জন
মাধবপুরে আ'গু'নে পু'ড়ে ছা'ই তিন দোকান, ক্ষ'তি প্রায় ২০ লাখ টাকা
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা