আগস্টে সড়কে প্রা'ণ গেছে ৪৮১ জনের
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ PM

আগস্টে সড়কে প্রা'ণ গেছে ৪৮১ জনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০২:৪৫:৪৭ PM

আগস্টে সড়কে প্রা'ণ গেছে ৪৮১ জনের


গেল আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দু'র্ঘ'টনায় ৪৮১ জন নি'হত এবং ৬৬৪ জন আ'হত হয়েছেন বলে তথ্য দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

পর্যালোচনায় বলা হয়েছে, জুলাই মাসে প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৪১ জন নি'হত হলেও আগস্টে প্রতিদিন গড়ে ১৫ দশমিক ৫১ জন নিহত হয়েছেন। ফলে আগস্টে প্রাণহা'নি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত সড়ক দু'র্ঘ'টনার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সড়ক দু'র্ঘট'নায় প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৪১ জন নি'হত হয়েছিলেন। আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫১ জনে। 

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দু'র্ঘ'টনায় ১৭৬ জন নি'হত হয়েছেন; যা মোট নি'হতের ৩৬ দশমিক ৫৯ শতাংশ। এ ছাড়া ১০২ জন পথচারী নি'হত হয়েছেন, যা মোট নি'হতের ২১ দশমিক ২০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নি'হত হয়েছেন ৬৭ জন, যা মোট প্রাণহা'নির ১৩ দশমিক ৯২ শতাংশ।

যানবাহনভিত্তিক হিসাবে মোটরসাইকেল চালক ও আরোহী ১৭৬ জন, বাসের যাত্রী ৩৭ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-লরি-ড্রাম ট্রাকের আরোহী ৫১ জন এবং মাইক্রোবাস, প্রাইভেটকার ও জিপের ১১ জন নি'হত হয়েছেন। এ ছাড়া থ্রি-হুইলার যাত্রী ৭৮ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ২১ জন এবং রিকশা-বাইসাইকেল আরোহী পাঁচজন নি'হত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, আগস্টে সবচেয়ে বেশি ২১৭টি দু'র্ঘ'টনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এসব দু'র্ঘ'টনা মোট দু'র্ঘ'টনার ৪২ দশমিক ৩০ শতাংশ। জাতীয় মহাসড়কে ১৬৩টি, গ্রামীণ সড়কে ৬২টি এবং শহরের সড়কে ৭১টি দু'র্ঘ'টনা ঘটেছে।

দু'র্ঘ'টনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ১৯৫টি দু'র্ঘ'টনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে, যা মোট দু'র্ঘ'টনার ৩৮ শতাংশ। এ ছাড়া ১২৬টি মুখোমুখি সং'ঘর্ষ, ১০৬টি পথচারীকে চা'পা বা ধা'ক্কা, ৭৮টি পেছন থেকে আ'ঘা'ত এবং আটটি দু'র্ঘ'টনা অন্যান্য কারণে ঘটেছে।

আগস্টে মোট ৭৪৯টি যানবাহন দু'র্ঘ'টনায় সম্পৃক্ত ছিল। এর মধ্যে ১৯৪টি মোটরসাইকেল, ১১২টি থ্রি-হুইলার, ১০৮টি ট্রাক এবং ১০৩টি বাস।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দু'র্ঘ'টনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৭২টি দু'র্ঘ'টনায় ১৪৪ জন নি'হত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম ১৫টি দু'র্ঘ'টনা ঘটেছে বরিশাল বিভাগে। সেখানে নি'হত হয়েছেন ১৪ জন। একক জেলা হিসেবে সবচেয়ে বেশি ৩৭ জন নি'হত হয়েছেন বগুড়া জেলায়। রাজধানী ঢাকায় আগস্টে ৪৮টি সড়ক দু'র্ঘ'টনায় ২৩ জন নি'হত ও ৫৪ জন আ'হত হয়েছেন।

এ ছাড়া আগস্টে সাতটি নৌ-দু'র্ঘ'টনায় ছয়জন নি'হত ও নয়জন আ'হত হয়েছেন। একই সময়ে ৩৪টি রেল ট্র্যাক দু'র্ঘ'টনায় ২৭ জন নি'হত ও ২৩ জন আ'হত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, অধিকাংশ সড়ক দু'র্ঘ'টনা অতিরিক্ত গতির কারণে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর ফলে ঘটছে। এ ছাড়া বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, চালকদের অদক্ষতা, শারীরিক ও মানসিক অসুস্থতা, অনির্দিষ্ট কর্মঘণ্টা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দু'র্ঘ'টনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংস্থাটি সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএ, বিআরটিসি ও ডিটিসিএর ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার, মোটরযানে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা এবং মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়ক থেকে প্রত্যাহারের সুপারিশ করেছে।

জৈন্তাবার্তা/আরআর