গোয়াইনঘাটে ধানের গোলায় ফে'নসি'ডিলের আড়ৎ!
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ PM

গোয়াইনঘাটে ধানের গোলায় ফে'নসি'ডিলের আড়ৎ!

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০২:৪১:২৭ PM

গোয়াইনঘাটে ধানের গোলায় ফে'নসি'ডিলের আড়ৎ!


সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে ধানের গোলার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভা'রতীয় ফে'নসি'ডিলসহ কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রে'প্তার করেছে গোয়াইনঘাট থানার পুলিশ। গ্রে'প্তারকৃত কুটিনা বেগম ওই গ্রামের তেরা মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় রুস্তমপুর কলেজ সংলগ্ন পাতনী এলাকায় মা'দকের একটি বড় চালানের গোপন সংবাদ পায় পুলিশ। এ তথ্যের ভিত্তিতে রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোয়াইনঘাট থানার এসআই হামিদ সঙ্গীয় ফোর্সসহ কুটিনা বেগমের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কুটিনা বেগমের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি জোরদার করা হয়। একপর্যায়ে ঘরের স্বাভাবিক আসবাবপত্র বা লুকানো স্থানগুলোতে কিছু না পেয়ে পুলিশ সদস্যদের নজর যায় ঘরের কোণে থাকা ধানের গোলার দিকে। সেখানে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর! ধানের গোলার ভেতরের কৌশলে লুকোনো স্থান থেকে একে একে বেরিয়ে আসতে থাকে বস্তাভর্তি নি'ষিদ্ধ ভা'রতীয় ফে'নসি'ডিল।

পুলিশ জানায়, ধানের গোলার ভেতর থেকে সর্বমোট ১ হাজার ২০৫ বোতল ফে'নসি'ডিল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষ ১০ হাজার টাকা। মা'দক ব্যবসার মূল হোতা কুটিনা বেগমকে ঘটনাস্থল থেকেই গ্রে'প্তার করে পুলিশ।

এ বিষয়ে গোয়াইনঘাট থানায় মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-০৮, তারিখ: ০৭/০৯/২০২৬খ্রি.) দায়ের করা হয়েছ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মা'দকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। ধানের গোলার ভেতরে ফে'নসি'ডিল লুকিয়ে রেখে পার পাওয়ার যে অভিনব কৌশল এই নারী অবলম্বন করেছিলেন, পুলিশের তীক্ষ্ণ নজরদারির কারণে তা ব্যর্থ হয়েছে। আমরা মা'দকের মূলোৎপাটন করতে এই ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করছি। সীমান্ত এলাকা দিয়ে আসা যেকোনো ধরনের চো'রাচালান ও মা'দকের কারবার রুখে দিতে গোয়াইনঘাট থানার পুলিশ সদা প্রস্তুত। গ্রে'প্তারকৃত আ'সামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর