সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ PM

সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ০৪:৩১:১৮ PM

সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। সোমবার (২১ জুলাই)  দুপুরে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের শ্রেণিভিত্তিক পাঠাগার ব্যবস্থাপনা, FAO/WFO-এর সহযোগিতায় নির্মিত স্কুল গার্ডেন, ক্ষুদে ডাক্তারদের কার্যক্রম এবং প্রথম শ্রেণির বাংলা বিষয়ের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে  শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে শিক্ষক-সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রশাসনের এ ধরনের নিয়মিত পরিদর্শন ও দিকনির্দেশনা শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: