‘হাসপাতাল থেকে রিলিজ নিলেও নুর এখনো পুরোপুরি সুস্থ নন’
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩১ PM

‘হাসপাতাল থেকে রিলিজ নিলেও নুর এখনো পুরোপুরি সুস্থ নন’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ১২:৩৪:০৫ AM

‘হাসপাতাল থেকে রিলিজ নিলেও নুর এখনো পুরোপুরি সুস্থ নন’

ফাইল ছবি


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হাসপাতাল থেকে রিলিজ নিলেও এখনো পুরোপুরি সুস্থ নন বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল নুরের ফেসবুক পেজ থেকে এক পোস্টে এই খবর জানানো হয়।

পোস্টে বলা হয়, হাসপাতাল থেকে রিলিজ নিলেও নুর এখনো পুরোপুরি সুস্থ নন। মাথা, নাক ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের কারণে ডাক্তার নুরকে ৪-৬ সপ্তাহ ফুল রেস্টে থাকতে বলছে। নাক ও চোয়ালে আঘাতের কারণে শক্ত খাবার না খাওয়ার পাশাপাশি চোয়াল কম নাড়াতে একেবারে কথা কম বলতে বলেছেন। যদিও রাজনীতির মানুষ হওয়ায় মনের জোরে তিনি ইতোমধ্যে অনেককে সাক্ষাৎ দিয়েছেন ও কথা বলতে চেষ্টা করেছেন।

বার্তায় আরও বলা হয়, আপাতত সব ধরনের সাক্ষাৎ ও তার সঙ্গে কথা বলা বন্ধ করা হয়েছে। আপনাদের প্রতি অনুরোধ তার সুস্থতার জন্য সবাই দোয়া করুন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আপনাদের মাঝে ফিরে আসেন।

এর আগে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিকেলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বন্যার ঝুঁ'কিতে সিলেট বিভাগ
গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু