ঢাকার বিমানবন্দর স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত, দুর্ভোগে যাত্রীরা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৩ PM

ঢাকার বিমানবন্দর স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত, দুর্ভোগে যাত্রীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ০৭:০২:১৭ PM

ঢাকার বিমানবন্দর স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত, দুর্ভোগে যাত্রীরা

সংগৃহিত


রাজধানীর বিমানবন্দর এলাকায় সিমেন্টবোঝাই ভ্যানে ধাক্কা দেওয়ার পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে বিমানবন্দর স্টেশন সংলগ্ন ১৩ এপিবিএন এর বিপরীত পাশে ৪নং লাইনে এ ঘটনা ঘটে। এর আগে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ থেকে আজ সকাল ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি উত্তরা ৪নং সেক্টরের ১০নং রোডের মাথায় জামতলা রেলগেট ক্রসিংয়ে একটি সিমেন্টবোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে যায়। একই সঙ্গে ট্রেনের ইঞ্জিন থেকে পেছনের ৪নং বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, সিরাজগঞ্জ থেকে আসার পথে ট্রেনটি ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে প্রবেশের আগে ডাউনলাইনে লাইনচ্যুত হয়।এর ফলে ঢাকায় ট্রেন ঢুকতে পারছে না। তবে আপলাইন চালু থাকায় কমলাপুর থেকে ট্রেন বের হতে পারছে। যেহেতু সিঙ্গেল লাইন চালু আছে, ফলে ট্রেন চলাচলে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে।

এদিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার জন্য কমলাপুর থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে জানা গেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বন্যার ঝুঁ'কিতে সিলেট বিভাগ
গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু