জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া: ফখরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ AM

জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া: ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০২:০৯:১২ AM

জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া: ফখরুল

ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে বলছেন। কিন্তু সরকার সেটা না করে বরং তারা বলছে যে অসুস্থতা নিয়ে আমরা রাজনীতি করছি। এর উত্তর দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। এর একমাত্র উত্তর হচ্ছে জনগণের অভ্যুত্থান।

সম্প্রতি পুলিশে রদবদল এবং পদোন্নতির যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সে বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে সরকার তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিচ্ছে। তারা নির্বাচন শুরু করে দিয়েছে। যেমন করে বাকশাল সাজিয়েছিল।

ক্ষমতাসীন দলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের চেহারা সবসময় দুর্নীতিগ্রস্ত। তাদের সময় এই গণলুট হয়, সন্ত্রাস হয়। আমরা তাদের চিনি, এখন বড় বড় কথা বলে। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে বোঝা যায় তারা ভিন্নমত সহ্য করতে পারে না। আওয়ামী লীগ এখন গালিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, চায়ের দোকানে যে ব্যক্তিটা গায়ের জোরে কথা বলে, টেবিল চাপড়ে কথা বলে মানুষটাকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে। কেউ খারাপ ব্যবহার করলে তাকে বলে তুই আওয়ামী লীগ। মানুষ জেগে উঠেছে। আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলনে জনগণের বিজয় হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

‘গণমাধ্যমের কালো দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি কাদের গণি চৌধুরী বক্তব্য দেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ