পাতানো নির্বাচন করতেই বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বন্দি রেখেছেঃ রিজভী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ AM

পাতানো নির্বাচন করতেই বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বন্দি রেখেছেঃ রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০২:৩১:৫৭ AM

পাতানো নির্বাচন করতেই বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বন্দি রেখেছেঃ রিজভী

ছবি সংগৃহীত


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার আবারও একটি পাতানো নির্বাচন করতেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কারাগারে বন্দি করে রেখেছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক নেতারা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এসময় রিজভী বলেন, বিএনপির অপেক্ষাকৃত তরুণ নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখতে চায় সরকার। কারণ সরকার চায় আরেকটি একতরফা নির্বাচন করতে। অথচ অনেক নেতা জামিনে আছেন। তাদের ‘নো অ্যারেস্ট নো হ্যারাজ’ করতে আদালতের নির্দেশ আছে। কিন্তু সরকার আদালতের নির্দেশ উপেক্ষা করছে।

‘বিদেশিদের চাপে সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মাথানত করবে না’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, আসলে বিদেশিদের সোচ্চার কণ্ঠকেও তারা চাপ মনে করেন না। আরও একটি পাতানো নির্বাচন করতেই বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বন্দি রেখেছে। যাতে ক্ষমতায় থেকে অবাধে দুর্নীতি করতে পারে, জনগণের টাকা বিদেশে পাচার করা যায়, তাদের পরিবার যেন সুখে শান্তিতে থাকতে পারে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে নেতাকর্মীদের আটক রেখেছে।

এসময় কারাবন্দি নেতা রফিকুল আলম মজনু, সাইফুল আলম নীরব, এসএম জাহাঙ্গীর, গোলাম মাওলা শাহিন, আজিজুর রহমান মুসাব্বিরসহ যাদের আটক রাখা হয়েছে তাদের সবার মুক্তি দাবি করেন রিজভী।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর খান দীপকের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইয়াছিন আলী ও ডা. জাহেদুল কবির জাহিদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী রেজওয়ানুল হক রিয়াজ, যুবদলের কামরুজ্জামান জুয়েল, ওলামা দলের সদস্যসচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলাল খান প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ