২০২৬ সালের অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ PM

২০২৬ সালের অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০৬:৫৫:৩৪ PM

২০২৬ সালের অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা

সংগৃহীত ছবি


বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলা একাডেমির পেজে দেয়া এক পোস্টেও জানানো হয় এ তথ্য।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।উল্লেখ্য, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার