ক্ষমতার নয়, মানুষের পাশে থাকার বার্তা,বিশেষ চেয়ার নেননি তারেক রহমান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ AM

ক্ষমতার নয়, মানুষের পাশে থাকার বার্তা,বিশেষ চেয়ার নেননি তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ০৫:৫১:০৭ PM

ক্ষমতার নয়, মানুষের পাশে থাকার বার্তা,বিশেষ চেয়ার নেননি তারেক রহমান

সংগৃহীত ছবি


রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য নির্ধারিত বিশেষ চেয়ারটি সরিয়ে তিনি একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেছেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সংবর্ধনাস্থলে পৌঁছে এই দৃষ্টান্ত স্থাপন করেন দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা এই নেতা।এদিন বিকেল চারটার দিকে তারেক রহমান সংবর্ধনাস্থলে পৌঁছান। মঞ্চে ওঠার পর তিনি উপস্থিত জ্যেষ্ঠ নেতা ও জোটের শরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। মঞ্চে তখন সারি সারি চেয়ার পাতা ছিল এবং প্রটোকল অনুযায়ী প্রতিটি চেয়ারের গায়ে সংশ্লিষ্ট ব্যক্তির নাম লেখা ছিল। মঞ্চের ঠিক মাঝখানে তারেক রহমানের জন্য নির্ধারিত ছিল বিশেষ নকশার একটি রাজকীয় বা আলিশান চেয়ার।

উপস্থিত হাজারো নেতা-কর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর তারেক রহমান নিজের আসনে বসতে যান। তবে নির্ধারিত বিশেষ চেয়ারটি দেখেই তিনি সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে আয়োজকেরা মঞ্চের পেছন থেকে একটি সাধারণ হাতলওয়ালা প্লাস্টিকের চেয়ার এনে দিলে তিনি সেখানেই আসন গ্রহণ করেন। এর কয়েক মিনিটের মাথায় তিনি তার বক্তব্য শুরু করেন।এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরাসরি এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব