আ. লীগ ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির নির্দেশে গু লি করে ফয়সাল, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৩ AM

আ. লীগ ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির নির্দেশে গু লি করে ফয়সাল, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০৫:০৯:০৭ PM

আ. লীগ ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির নির্দেশে গু লি করে ফয়সাল, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

সংগৃহিত


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। এ হত্যাকাণ্ডে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ফয়সাল করিম গুলি করে।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি)-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিফ্রিংয়ে এ তথ্য জানান।

ডিবি পুলিশ জানায়, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলায় নৃশংস এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। এই হত্যা মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হয়েছে। এর মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৬ জনের মধ্যে শুটার ফয়সাল, আলমগীর, বাপ্পি, ফিলিপ ও জেসমিন, মুক্তি পলাতক আছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন ধরে মূল আসামি ফয়সালের যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে, সেটি সঠিক বলেও জানায় ডিবি।এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে মূল অভিযুক্ত ফয়সালের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে পৌঁছায়। ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব