২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন শুরু
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ AM

২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০৫:৪৭:০৯ PM

২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন শুরু

সংগৃহিত


২৫ জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। হুমায়ুন কবীর বলেন, আগামী রোববার থেকে নাগরিকরা তাদের জাতীয় পরিচয়পত্রের সব তথ্য সংশোধন করার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছিল। এ কাজের সুবিধার্থে গত ২৪ নভেম্বর বিকাল ৪টার পর থেকে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে এ সময়ে বিশেষ আবেদনের প্রেক্ষিতে জরুরি প্রয়োজনে কিছু সংশোধন সেবা সীমিত আকারে চালু রেখেছিল নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ।

মহাপরিচালক আরো জানান, ভোটার তালিকা প্রস্তুতের কাজ গুছিয়ে আনার পর এখন আবার সাধারণ নাগরিকদের জন্য সব ধরনের তথ্য সংশোধন সেবা চালু করা হচ্ছে। এতে যারা এনআইডির নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য সংশোধনের অপেক্ষায় ছিলেন, তারা আগামী রোববার থেকে আবার নিয়মিতভাবে আবেদন করতে পারবেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’