ওসমান হাদি হ ত্যা র তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ AM

ওসমান হাদি হ ত্যা র তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০৫:২৭:০১ PM

ওসমান হাদি হ ত্যা র তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

সংগৃহিত


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ‍্যুত্থানের অন‍্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতা চেয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার।আজ রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে OHCHR-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) প্রেরণ করেছে। উক্ত নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার জানায়, জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, OHCHR থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণয়কে অবহিত করা হবে। বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে যে, শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’