ঢাকায় প্রেসক্লাবে মিলল সাংবাদিকের ম*রদেহ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ AM

ঢাকায় প্রেসক্লাবে মিলল সাংবাদিকের ম*রদেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০১:১৭:১৯ PM

ঢাকায় প্রেসক্লাবে মিলল সাংবাদিকের ম*রদেহ


জাতীয় প্রেসক্লাবের শৌচাগারে সাংবাদিক আলী মামুদের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে লাশটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই সাংবাদিক মারা গেছেন। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

আলী মামুদ জাতীয় দৈনিক দিনকালের সিটি এডিটর হিসেবে কাজ করতেন। তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্যও ছিলেন।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মামুদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’