কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০৪:০৫:৪৮ পূর্বাহ্ন

কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ


মৌলভীবাজারের কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকাল ১১ টায় দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি, সদস্য, সাংবাদিক ও শিক্ষক ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানটি ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থীদের নকল মুক্ত পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহণ করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অভিভাবকদের উদ্দেশ্যে গভর্নিং বডির সভাপতি, সদস্য, সাংবাদিক ও শিক্ষকরা বলেন, আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।

একসময় তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় তাদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলেমেয়েরা ভোগ করে আসছে।এখন তাদের ভালো ভাবে পড়াশোনা করতে হবে।পরীক্ষার আগে মোবাইল ধরা যাবে না। এছাড়াও বিভিন্ন ধরনের উপদেশ মূলক বক্তব্য দেওয়া হয়।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক