কমলগঞ্জে অষ্টম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

কমলগঞ্জে অষ্টম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০৫:১২:০৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে অষ্টম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

কমলগঞ্জে অষ্টম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন


মৌলভীবাজারের কমলগঞ্জে “কাব স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে ৪ দিনব্যাপী ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ স্কাউটস্ কমলগঞ্জ উপজেলা শাখার  আয়োজনে বুধবার ১ নভেম্বর  বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কমলগঞ্জ উপজেলা স্কাউটসের সভাপতি, ক্যাম্প চীফ ও উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

বাংলাদেশ স্কাউটস্ কমলগঞ্জ উপজেলা শাখার সম্পাদক মো: মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আছলম ইকবাল মিলন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মুনিম তরফদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  বিলকিস বেগম, বাংলাদেশ স্কাউটস্, মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক মোঃ ফয়জুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন প্রমুখ।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদার। 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও স্কাউটস্ পতাকা উত্তোলন করা হয়। এতে ২০টি ইউনিটের ১২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক