বিশ্বনাথে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১২ PM

বিশ্বনাথে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০১:৩০:০৬ PM

বিশ্বনাথে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। সিলেটের বিশ্বনাথ উপজেলার মোট ৭৪টি ভোটকেন্দ্রে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের দৃশ্য দেখা গেছে।

ভোটগ্রহণ শুরুর পর এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিত বাড়বে- এমন আশা ব্যক্ত করেছেন বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা।

প্রশাসন কঠোর অবস্থানে থাকায় এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার পরিবেশ তৈরি না হওয়ায় ভোটকেন্দ্রে আগত ভোটাররা নির্ভয়ে ভোট প্রদান করছেন বলে জানিয়েছেন গণমাধ্যমকর্মীদের।

সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের তাহসিনা রুশদির লুনার সাথে জামায়াতের ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের দেয়াল ঘড়ির মার্কার প্রার্থী মুনতাসীর আলী মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সকাল ৮টায় বিশ্বনাথের রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক 'নিখোঁজ' এম ইলিয়াস আলীর স্ত্রী  ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদির লুনা তার দুই ছেলেকে সাথে নিয়ে ভোট প্রদান করেছেন। অপরদিকে আল এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন দেয়াল ঘড়ির প্রার্থী মুনতাসীর আলী ও তার দুই মেয়ে।

জৈন্তা বার্তা/আরআর