স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরিতে কাজ করবে সরকার: জহির উদ্দিন স্বপন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ PM

স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরিতে কাজ করবে সরকার: জহির উদ্দিন স্বপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৬ ১০:২২:৫৩ PM

স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরিতে কাজ করবে সরকার: জহির উদ্দিন স্বপন

সংগৃহীত


তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘একটি দেশের গণতন্ত্র চলতে পারে না, যদি সেই দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। আবার গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না, যদি জবাবদিহিতা না থাকে। সেই কারণেই স্বাধীনতার জন্য জবাবদিহিতাকে নিশ্চিত করব।’শনিবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সরকারের সব পরিকল্পনা জাতির সামনে তুলে ধরা। এটা একার পক্ষে করা সম্ভব নয়। গণমাধ্যম করবে। কোনও পরিকল্পনাই বাস্তবায়ন হবে না, যদি গণমাধ্যমকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কাজ করতে দেওয়া না হয়। সেজন্য আমি গণমাধ্যমের দায়িত্ব নিয়েছি। গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার।’তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সমস্যা, সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন।’

সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ওয়েজ বোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। দ্রুত সময়োপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ন্যায়বি/চারের অপেক্ষায় স্বজনরা
গোলাপগঞ্জে ঝ/টিকা মি/ছিলের প্রস্তুতির অ/ভিযোগে ৫ জন গ্রে/প্তার
জৈন্তাপুরে বো/মা মেশিন ও ১২ বারকি নৌকা জ/ব্দ